ঝিনাইদহে আন্তক্যাডেট কলেজ সাহিত্য ও সংগীত প্রতিযোগিতা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহ ক্যাডেট কলেজে গতকাল রোববার থেকে আন্তক্যাডেট কলেজ সাহিত্য ও সংগীত প্রতিযোগিতা শুরু হয়েছে। এ প্রতিযোগিতার ১৯টি ইভেন্টে ১২টি ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. সাজ্জাদ হোসেন সপ্তাহব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। ৮ আগস্ট পর্যন্ত এ প্রতিযোগিতা চলবে। প্রতিযোগিতায় ফৌজদারহাট, ঝিনাইদহ, মির্জাপুর, রাজশাহী, সিলেট, রংপুর, বরিশাল, পাবনা, ময়মনসিংহ গার্লস, কুমিল্লা, ফেনী গার্লস ও জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছে।শিক্ষার্থীরা ক্বিরাত, দেশাত্মবোধক গান, নজরুলগীতি, রবীন্দ্রসংগীত, লালনগীতি, ভাওয়াইয়া, পল্লীগীতি, হাসনরাজার গান, উচ্চাঙ্গসংগীত, কবিতা আবৃত্তি, বিতর্ক, রচনা প্রতিযোগিতা, অভিনয় ও কুইজসহ ১৯টি ইভেন্টে অংশ নিচ্ছে।