ঝিনাইদহে কম্বল বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ও বন্ধুসভার সহযোগিতায় ঝিনাইদহে শীতার্ত মানুষের মধ্যে ১২০টি কম্বল বিতরণ করা হয়েছে। গত মঙ্গল ও বুধবার ঝিনাইদহের দুটি উপজেলায় এই কম্বল বিতরণ করা হয়।
ঝিনাইদহ সদর ও কালীগঞ্জে এতিম শিশু, বয়োবৃদ্ধ, দুস্থ ও ভিক্ষুকদের মধ্যে এই কম্বল বিতরণ করেন বন্ধুসভার সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান, ডেইলি স্টার-এর প্রতিনিধি আজিবর রহমান, সেচ্ছাসেবী সংগঠন পদ্মার নির্বাহী পরিচালক হাবিবুর রহমান প্রমুখ।