ঝিনাইদহে কলেজ ছাত্র নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে গতকাল শুক্রবার সকালে বাসের চাকায় পিষ্ট হয়ে ঝিনাইদহ সরকারি কে সি কলেজের গণিত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র বিপ্লব হোসেন (২৩) নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে পাঁচজন। বিপ্লব হোসেন জেলার হরিণাকুণ্ডু উপজেলার শাঁখারিদহ গ্রামের খলিল মুন্সির ছেলে। তিনি উপসহকারী ভূমি কর্মকর্তা নিয়োগ পরীক্ষায় অংশ নিতে সরকারি নূরুন নাহার মহিলা কলেজের দিকে যাচ্ছিলেন। সদর থানার উপপরিদর্শক (এসআই) মুনির হোসেন জানান, এ ঘটনায় ঝিনাইদহ থানায় মামলা হয়েছে।