ঝিনাইদহে কৃষক দলের নেতাকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের হরিনাকুণ্ড উপজেলায় কৃষক দলের নেতা গোলজার আলীকে গতকাল শুক্রবার সন্ধ্যায় কুপিয়ে ও বোমা মেরে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি কৃষক দলের তাহেরহুদা ইউনিয়নের সাবেক সভাপতি ও বর্তমানে উপজেলা কমিটির সদস্য।প্রত্যক্ষদর্শীরা জানান, গোলজার সন্ধ্যা সাতটার দিকে তাহেরহুদা গ্রামের টিক্কার চায়ের দোকানে বসে গল্প করছিলেন। এ সময় সাত-আটজন দুর্বৃত্ত এসে তাঁকে দোকান থেকে উঠিয়ে রাস্তার ওপর নিয়ে যায়। তারা গোলজারকে রাম দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও বোমা মেরে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গোলজারকে ঝিনাইদহ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। ঝিনাইদহ নেওয়ার পথে গোলজার মারা যান।হরিনাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, দুর্বৃত্তরা কুপিয়ে ও বোমা মেরে গোলজারকে হত্যা করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটক করার চেষ্টা চলছে।