ঝিনাইদহে গণপিটুনিতে একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহে গণপিটুনিতে রবিউল ইসলাম (২৮) নামের একজন নিহত হয়েছেন। গতকাল রোববার ভোরে সদর উপজেলার কুমড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। রবিউল সদর উপজেলার গয়েশপুর গ্রামের শুকুর আলীর ছেলে। সকাল ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন আহমেদ জানান, ভোর চারটার দিকে একদল চোর কুমড়াবাড়িয়া গ্রামের ছমির উদ্দিনের বাড়িতে ঢুকে একটি বাইসাইকেল নিয়ে পালাচ্ছিল। এ সময় বাড়ির লোকজন চিৎকার করলে গ্রামবাসী গিয়ে চোরদের ধাওয়া করে। একপর্যায়ে তাঁরা রবিউলকে ধরে কালাইখেতের ভেতরে নিয়ে গণপিটুনি দেন। পরে সেখান থেকে মুমূর্ষু অবস্থায় গ্রামের বটতলায় আনলে তাঁর মৃত্যু হয়।