ঝিনাইদহে গাছে ট্রাকের ধাক্কা, চালক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহে বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে ঝিনাইদহ-যশোর মহাসড়কের বিষয়খালী খড়িখালী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত আক্তারুল ইসলাম (২১) যশোরের বাঘারপাড়া উপজেলার পুকুরিয়া গ্রামের ইমারত হোসেনের ছেলে।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দিলীপ কুমার জানান, বালুভর্তি ট্রাকটি ঝিনাইদহ থেকে যশোরে যাচ্ছিল। পথিমধ্যে সদর উপজেলার বিষয়খালী এলাকার খড়িখালী নামক স্থানে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে সজোরে ধাক্কা লাগে। এ সময় ট্রাকচালক আক্তারুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন।