ঝিনাইদহে চরমপন্থী নেতা গ্রেপ্তার অস্ত্র ও গুলি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহে চরমপন্থী সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টির (হক গ্রুপ) কেন্দ্রীয় নেতা করম আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে সদর উপজেলার প্রতাপপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ তাঁর স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির পাশের একটি ঝোপ থেকে একটি থ্রি নট থ্রি রাইফেল, একটি শাটারগান ও পাঁচটি গুলি উদ্ধার করেছে। ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই) খাদিজা আক্তার জানান, করম আলীর বিরুদ্ধে তিনটি হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।