ঝিনাইদহে জাতিসংঘ তথ্যকেন্দ্রের কুইজ প্রতিযোগিতা
ঝিনাইদহ সরকারি বালিকা বিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার জাতিসংঘবিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। জাতিসংঘ তথ্যকেন্দ্র (ইউনিক), ঢাকা ও ইয়ুথ হবি ডেভেলপমেন্ট সোসাইটির যৌথ আয়োজনে বেলা ১১টায় শুরু হয় প্রতিযোগিতা।নবম ও দশম শ্রেণীর ৬০ ছাত্রী প্রতিযোগিতায় অংশ নেয়। ১৫টি প্রশ্নের একটি প্রশ্নপত্র দেওয়া হয়। শিক্ষার্থীরা টিক দিয়ে উত্তর দেয়। মূল্যায়নে ১৭ জন দ্বিতীয় ও চারজন প্রথম হয়।উত্তরপত্র জমা দেওয়ার পর শিক্ষার্থী শেখ রায়হানা ইসলাম ও সাদিয়া আরেফিন নিজ উদ্যোগে আয়োজকদের কাছে নিজেদের ভুল তুলে ধরে। পরে দ্বিতীয় হওয়ার ঘোষণাটিও মেনে নেয়। উপস্থিত সকলে করতালি দিয়ে তাঁদের অভিনন্দিত করেন।পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা হক। অতিথি ছিলেন ইউনিক, ঢাকার নলেজ ডেভেলপমেন্ট কর্মকর্তা মো. মনিরুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা মমতাজ বেগম, সরকারি নূরুননাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এম এন শাহজালাল ও এম বি জামান সিদ্দিকী।