ঝিনাইদহে ঝড়ে বাড়িঘর বিধ্বস্ত বজ্রপাতে নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহে মঙ্গলবার দুপুরে হঠাৎ বয়ে যাওয়া প্রচণ্ড ঝড়ে দেড় শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ভাঙা ঘরের দেয়াল চাপা পড়ে এবং গাছের ডাল ভেঙে বিভিন্ন এলাকায় পাঁচ নারীসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। আহত ব্যক্তিরা সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি হয়েছে।এদিকে জেলার কোটচাঁদপুরে ঝড়ের সময় মাঠে কাজ করার সময় বজ্রপাতে বিশারত আলী (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার রুদ্রপুর গ্রামে।ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম জানান, বিভিন্ন রাস্তায় পড়ে থাকা গাছপালা সরাতে তিনি পৌরসভার পরিছন্নতা কর্মীদের নির্দেশ দিয়েছেন।