ঝিনাইদহে ট্রাক উল্টে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহে পাথরবোঝাই ট্রাক উল্টে দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। সদর উপজেলার বৈডাঙ্গা-আমেরচারা এলাকায় গত বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ট্রাকের চালক সদর উপজেলার বেড়বাড়ি গ্রামের আসাদ মিয়া (৩৮) ও শ্রমিক শৈলকুপা উপজেলার পাইকপাড়া গ্রামের আজাদ হোসেন (৩০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রের বিবরণ অনুযায়ী, বুধবার রাত সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের বৈডাঙ্গা-আমেরচারা এলাকায় পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকে থাকা পাথরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শ্রমিক আজাদ হোসেন মারা যান। আহত হন ট্রাকের চালক আসাদ, শ্রমিক লিটন, হাসিবুলসহ ছয়জন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় রাতেই আসাদকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল বৃহস্পতিবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আসাদ মারা যান।