ঝিনাইদহে দুটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জ ও শৈলকুপা থেকে পুলিশ গতকাল মঙ্গলবার সকালে এক নারীসহ অজ্ঞাতনামা দুজনের লাশ উদ্ধার করেছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ কামরুজ্জামান জানান, সকাল ১০টার দিকে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে দুলালমুন্দিয়া গ্রাম থেকে পুলিশ এক নারীর (৪০) লাশ উদ্ধার করে। স্থানীয় লোকজন জানান, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, শৈলকুপার ফুলহরি গ্রামের পাশে কুমার নদে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪৫) লাশ ভাসতে দেখে গ্রামবাসী তাঁদের খবর দেন। দুপুর ১২টার দিকে তাঁরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠান। লাশের হাত-পা বাঁধা ছিল।