ঝিনাইদহে দুদিন পর নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার মান্দিয়া গ্রামের খালের পাস থেকে গতকাল বুধবার সকালে আবদুল হক (৪০) নামের এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আবদুল হক উপজেলার আন্দুলিয়া গ্রামের সাবান আলীর ছেলে। দুদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবির চৌধুরী জানান, গত সোমবার সন্ধ্যায় আবদুল হক বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। এর পরও তাঁকে পাওয়া যায়নি। গতকাল সকালে উপজেলার মান্দিয়া গ্রামের খালের পাশে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি আবদুল হকের বলে শনাক্ত করে।
ওসি জানান, শত্রুতার জেরে আবদুল হককে হত্যা করা হতে পারে বলে পুলিশ ধারণা করছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।