ঝিনাইদহে নারী শ্রমিককে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ সদর উপজেলার তেঁতুলতলা বাজারের একটি চাতালের এক নারী শ্রমিককে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সকালে গাছের সঙ্গে হাত বাঁধা অবস্থায় পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহত নারী শ্রমিক দিপালী রানী (৩৫) ফরিদপুর জেলার টেকেরহাট এলাকার সঞ্জয় কুমারের স্ত্রী।চাতালের একাধিক শ্রমিক জানান, দিপালী রানী ও তাঁর স্বামী সঞ্জয় ১৫-১৬ দিন আগে তেঁতুলতলা বাজারে এসে রমজান আলীর চাতালে কাজ নেন। থাকতেন চাতালের একটি ঝুপরিঘরে। পাশের চাতালের শ্রমিক আছিয়া খাতুন জানান, শুক্রবারও দিপালী কাজ করেছেন। গতকাল সকালে খবর পান দিপালীকে হত্যা করা হয়েছে। তাঁরা দেখেন, চাতাল থেকে একটু দূরে একটি মেহগনি গাছের সঙ্গে দিপালীর দুই হাত বাঁধা, গলায় রশি জড়ানো। শরীরে ব্লাউজ ছাড়া কোনো কাপড় ছিল না। চাতাল শ্রমিকদের অভিযোগ, ধর্ষণের পর দিপালীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, ঘটনার পর থেকে দিপালীর স্বামী পলাতক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় দিপালীকে হত্যা করা হয়েছে। ধর্ষণের বিষয়টি ডাক্তারি পরীক্ষা ছাড়া বলা যাচ্ছে না।