ঝিনাইদহে পাঁচ গুণীজনকে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহে পাঁচ গুণীজনকে জেলা শিল্পকলা একাডেমীর পক্ষ থেকে গতকাল শনিবার সম্মাননা পদক দেওয়া হয়েছে। কণ্ঠসংগীত, যন্ত্রসংগীত, নাট্যকলা, যাত্রাশিল্প ও লোকসংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য এ পদক দেওয়া হয়।
পদক পাওয়া গুণীজনেরা হলেন কণ্ঠসংগীতে আজিজুল হক ওরফে মুকুল শাহ্, যন্ত্রসংগীতে রঞ্জন কুমার ভৌমিক, নাট্যকলায় সুধীর সমাদ্দার, যাত্রাশিল্পে মোহাম্মদ জালাল উদ্দিন বিশ্বাস, লোকসংস্কৃতিতে ফিরোজ খান নুন। তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকার চেক, ক্রেস্ট, সনদ ও উত্তরীয় প্রদান করা হয়। সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে পদক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শফিকুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমীর সদস্যসচিব আবদুর রশিদ, মামুন বিন সালেহ ও তৈয়ব আলী জোয়ারদার। অনুষ্ঠানে সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, শিল্পী, সাহিত্যিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।