ঝিনাইদহে পাঁচটি ক্লিনিক সিলগালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ক্লিনিকগুলোতে একের পর এক রোগীর মৃত্যুর ঘটনায় প্রশাসন নড়েচড়ে বসেছে। গতকাল
রোববারও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে পাঁচটি ক্লিনিক সিলগালা করে দেওয়া হয়েছে।
এ নিয়ে গত ১০ দিনে নয়টি ক্লিনিক সিলগালা করা হলো। গতকাল যে ক্লিনিকগুলো সিলগালা করা হয়েছে, সেগুলো হচ্ছে
মহেশপুর শহরের সীমা ক্লিনিক, ঐশি ক্লিনিক, গুড়দহ বাজারের কর্ণফুলী প্রাইভেট হাসপাতাল, নেপা বাজারের কোহিনুর
প্রাইভেট হাসপাতাল ও নেপা মোড়ের পিয়ারলেস হসপিটাল।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঝিনাইদহ নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার। এর আগে অভিযান চালিয়ে সিলগালা করা
হয় শুভ ক্লিনিক, সুমন ক্লিনিক, লালন শাহ ক্লিনিক ও ভৈরবা বাজারের আলোচিত জননী ক্লিনিক।