ঝিনাইদহে প্রথম আলোর আয়োজনে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা
প্রথম আলোর আয়োজনে ও ঝিনাইদহ প্রেসক্লাবের সহযোগিতায় গতকাল শনিবার ঝিনাইদহ শহরের এইড ফাউন্ডেশনে অনুষ্ঠিত হয় দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা। স্থানীয় সাংবাদিকদের বনিয়াদি প্রশিক্ষণ দেন ঢাকা থেকে আসা দুজন জ্যেষ্ঠ প্রশিক্ষক।
গতকাল সকাল সাড়ে ১০টায় ঝিনাইদহ প্রেসক্লাবের বিদায়ী সভাপতি মিজানুর রহমান প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। এ সময় জেলা সদরসহ পাঁচটি উপজেলা থেকে আগত সাংবাদিকদের স্বাগত জানান প্রথম আলোর ঝিনাইদহের নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান। কর্মশালায় বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার প্রতিনিধি এবং টেলিভিশনে কর্মরত ৬০ জন সাংবাদিক অংশ নেন। প্রশিক্ষণ সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেন ঢাকা থেকে আসা সেলিম আকন।
চারটি ভাগে সাংবাদিকদের নানা বিষয়ে ধারণা দেন প্রশিক্ষক মাশরুর জামান ও সেলিম আকন। তাঁদের সহযোগিতা করেন প্রণব ভৌমিক।
স্থানীয় সাংবাদিকেরা বলেন, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ঝিনাইদহ প্রেসক্লাবে এলে স্থানীয় সাংবাদিকদের দাবি ছিল বনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের। কর্মশালাটি সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় প্রেসক্লাব কর্তৃপক্ষ প্রথম আলোকে ধন্যবাদ দেয়।