ঝিনাইদহে বিএটিবির খাওয়ার পানির প্ল্যান্ট উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি) সম্প্রতি ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ‘প্রবাহ’ নামে একটি খাওয়ার পানির প্ল্যান্ট উদ্বোধন করেছে। আর্সেনিক আক্রান্ত এলাকায় আর্সেনিকমুক্ত বিশুদ্ধ পানি সরবরাহ করার লক্ষ্যেই প্রবাহ নামে বিশুদ্ধ খাওয়ার পানি প্রকল্পের এই নতুন উদ্যোগ নিয়েছে বিএটিবি।প্ল্যান্টের উদ্বোধন করেন ঝিনাইদহের জেলা প্রশাসক খাজা আবদুল হান্নান। প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের গ্রামীণ জনগোষ্ঠীকে বিশুদ্ধ খাওয়ার পানি সরবরাহ করায় বিএটি বাংলাদেশের প্রশংসা করেন।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ রফিকুল ইসলামসহ জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা ও সাধারণ জনগণ। বিএটি বাংলাদেশের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ডিভিশনাল লিফ ম্যানেজার মাইন উদ্দিন আহেমদ, লিফ কোরা অ্যান্ড অ্যাডমিন ম্যানেজার আকতার আনোয়ার খান, ঝিনাইদহের রিজিওনাল লিফ ম্যানেজার হেমায়েত হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।