ঝিনাইদহে বিভিন্ন দাবিতে নাগরিক সমাজের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহে ২৫ শয্যাবিশিষ্ট ট্রমা হাসপাতালের বরাদ্দ বাতিলের প্রতিবাদ, মহাসড়কের পাশে হাটগোপালপুর ২০ শয্যার হাসপাতাল নির্মাণকাজ শুরু ও শতকোটি টাকা ব্যয়ে নির্মিত ছয়টি জনকল্যাণমূলক সরকারি প্রতিষ্ঠান চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।রোববার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে সচেতন নাগিরক সমাজ এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধন শেষে এক সমাবেশে বক্তব্য দেন জেলা সচেতন নাগরিক সমাজের সভাপতি গোলাম মোস্তফা, জাহাঙ্গীর হোসেন, জেলা বাউল পরিষদের সভাপতি আনোয়ারুল ইসলাম ও বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দের সভাপতি আহসান হাবিব। বক্তারা অবিলম্বে শতকোটি টাকা ব্যয়ে নির্মিত ঝিনাইদহ ভেটরিনারি কলেজ, কৃষি ইনস্টিটিউট, শিশু হাসপাতাল, মূক ও বধির স্কুল, হেলথ টেকনোলজি ইনস্টিটিউট ও স্যালাইন কারখানা চালুর দাবি ও ২৫ শয্যাবিশিষ্ট ট্রমা হাসপাতালের বরাদ্দ বাতিলের প্রতিবাদ জানান।