ঝিনাইদহে ব্যবসায়ী নেতা অপহূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা সার ব্যবসায়ী সমিতির সভাপতি বিসিআইসির ডিলার আবদুল লতিফ (৫০) অপহূত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলে মামুনুর রশিদ থানায় অপহরণের মামলা করেছেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ব্যবসায়ী মোস্তাকুর রহমানকে থানায় এনেছে।গত মঙ্গলবার দুপুরের পর আবদুল লতিফ একটি মোটরসাইকেলে করে পাওনা টাকা আদায়ের জন্য বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। তাঁর মুঠোফোনের সংযোগটি বন্ধ রয়েছে। এ ছাড়া মোটরসাইকেলটিরও কোনো সন্ধান মেলেনি। পরিবারের পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে, মুক্তিপণ আদায়ের জন্য তাঁকে শৈলকুপা শহরের কোনো একটি এলাকা থেকে অপহরণ করা হয়েছে।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।