ঝিনাইদহে ব্যাংকের ভেতর নৈশপ্রহরীর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় রূপালী ব্যাংক সাবদারপুর শাখার নৈশপ্রহরী কামাল পাশা (৪৫) খুন হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে ব্যাংকের ভেতর থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্ত্রী আকলিমা বেগম গতকাল কোটচাঁদপুর থানায় মামলা করেছেন।ব্যাংকের ব্যবস্থাপক ইসমাইল হোসেনের ভাষ্যমতে, সকাল নয়টার দিকে কর্মীরা ব্যাংকে এসে প্রধান ফটকে তালা দেখতে পান। কিন্তু সেখানে নৈশপ্রহরী ছিলেন না। এ সময় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা তালা ভেঙে ভেতরে ঢুকে হাত-পা বাঁধা অবস্থায় নৈশপ্রহরী কামালের লাশ পড়ে থাকতে দেখেন। নিহত কামাল সাবদারপুর রেলস্টেশন পাড়ায় থাকতেন।কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, ব্যাংক থেকে কোনো টাকা খোয়া যায়নি। তবে আলমারিগুলোর কাগজপত্র তছনছ করা হয়েছে। নিহত কামালের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।