ঝিনাইদহে ভ্রাম্যমাণ হাসপাতাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাত-ব্যথা, পঙ্গু ও প্রতিবন্ধীদের জন্য আসছে ভ্রাম্যমাণ হাসপাতাল (গাড়ি)। হাতের নাগালে চলে আসবে এই হাসপাতাল।
গতকাল রোববার এই হাসপাতালের কার্যক্রম উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা প্রশাসক মো. মাহবুব আলম তালুকদার। উদ্বোধন শেষে তিনি নিজেও ভ্রাম্যমাণ গাড়ির মধ্যে থাকা বেডে শুয়ে ব্যথার জন্য থেরাপি নেন।
হাসপাতালের কর্মকর্তারা জানান, ঝিনাইদহের চারটি উপজেলায় গাড়িটি কাজ করবে। আপাতত প্রতিটি উপজেলায় মাসে ছয় দিন করে গাড়িটি অবস্থান করবে। ক্লিনিক্যাল ফিজিওথেরাপি চিকিৎসক ইসমত জেরিন জানান, বাত-ব্যথা ও প্রতিবন্ধীদের কথা চিন্তা করে প্রথম পর্যায় দেশে ২০টি ভ্রাম্যমাণ হাসপাতালে এই গাড়ি দেওয়া হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন গাড়িগুলো দিয়েছে।