ঝিনাইদহে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা মুক্তার মৃধাকে মারধর করার প্রতিবাদে গতকাল ঝিনাইদহের ​শৈলকুপায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন স্থানীয় বাসিন্দারা l প্রথম আলো
আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা মুক্তার মৃধাকে মারধর করার প্রতিবাদে গতকাল ঝিনাইদহের ​শৈলকুপায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন স্থানীয় বাসিন্দারা l প্রথম আলো

মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতা মুক্তার আহম্মেদ মৃধার ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপায় গতকাল বৃহস্পতিবার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। এতে অংশগ্রহণকারীরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
বিকেলে উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী মানববন্ধনে এলাকার কয়েক হাজার লোক অংশ নেন। পরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সদস্য ও শৈলকুপা উপজেলার সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নায়েব আলী জোয়ার্দ্দার। বক্তৃতা করেন মারধরের শিকার মুক্তার আহম্মেদের ছেলে মাহমুদুল হাসান মৃধা, মুক্তিযোদ্ধা চিকিৎসক মেহের আলী প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, ওই হামলার পেছনে এলাকার প্রভাবশালী টেন্ডারবাজদের হাত রয়েছে। এ কারণে পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন তাঁরা।
১৮ অক্টোবর সন্ধ্যায় শৈলকুপা শহরের কবিরপুর এলাকায় মুক্তার আহম্মেদ মৃধা ও তাঁর ছেলে কে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা।