ঝিনাইদহে মেছোবাঘকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের যাত্রাপুর গ্রামে গতকাল শনিবার বিপন্ন প্রজাতির একটি মেছোবাঘকে পিটিয়ে হত্যা করেছেন গ্রামবাসী।
স্থানীয় লোকজন জানান, গতকাল সকাল নয়টার দিকে গ্রামের একটি জায়গায় কয়েকটি শিশু খেলা করছিল। এ সময় পাশের বাগান থেকে একটি মেছোবাঘ বের হয়ে তাদের কাছে চলে আসে। শিশুরা ভয়ে চিৎকার শুরু করে। চিৎকার শুনে লোকজন এগিয়ে এসে প্রাণীটিকে পিটিয়ে হত্যা করেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দীন আজাদ বলেন, তাঁরা এ জাতীয় কোনো খবর পাননি।
ঝিনাইদহ বিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।