ঝিনাইদহে যাত্রীবাহী কপোতাক্ষ ট্রেনের ইঞ্জিনে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় গতকাল সোমবার যাত্রীবাহী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যায়। আগুনে ট্রেনের ইঞ্জিন রুমের ক্ষতি হয়েছে। এ সময় ভয়ে লাফিয়ে পড়ে ট্রেনচালক মুজিবর রহমান (৪০) আহত হয়েছেন।এলাকাবাসী ও সাবদালপুর রেলস্টেশন সূত্র জানায়, গতকাল বেলা দুইটার দিকে রাজশাহী থেকে যাত্রী নিয়ে কপোতাক্ষ ট্রেনটি খুলনার উদ্দেশে ছেড়ে আসে। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ট্রেনটি সাবদালপুর স্টেশনের কাছে উপজেলার সোয়াদি গ্রামের মাঠের মধ্যে পৌঁছালে ইঞ্জিনে আগুন লেগে যায়। ট্রেনচালক বুঝতে পেরে দ্রুত ট্রেনটি থামিয়ে লাফিয়ে পড়েন। এ সময় আশপাশের গ্রামবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়।