ঝিনাইদহে যুবলীগের নেতাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবলীগের কেন্দ্রীয় সদস্য ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক কাজী এনামুল হককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার সকালে জেলা শহরের এইচএসএস সড়কে তাঁর কার্যালয়ে এ ঘটনা ঘটে।

এনামুলকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে এইচএসএস সড়কে নিজ কার্যালয়ে বসে ছিলেন এনামুল হক। সকাল সাড়ে আটটার দিকে পাঁচ-ছয়জন সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়।

হামলাকারীরা এনামুলকে কুপিয়ে আহত করে। একপর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে । হাসপাতালে পাঠান।