ঝিনাইদহে র্যাবের হাতে একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহে আবদুল হালিম নামের এক ব্যক্তিকে গত মঙ্গলবার রাতে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাবের ভাষ্যমতে, শহরের আরাপপুরের উকিলপাড়ায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, হাতবোমা, বোমা তৈরির সরঞ্জাম, জিহাদি বইসহ তারা হালিমকে আটক করে। তিনি নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জেহাদের সঙ্গে জড়িত।ঝিনাইদহ র্যাব-৬-এর কমান্ডার মেজর সাকাওয়াত হোসেন বলেন, অস্ত্র কেনার সূত্র ধরে মঙ্গলবার রাতে র্যাব ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের পাশে আরাপপুরের উকিলপাড়ার একটি কাঠের গোলায় অভিযান চালায়। এ সময় জিহাদি বই, দেশীয় তৈরি দুটি শাটারগান, একটি রিভলবার, বেশ কিছু ইলেকট্রিক সার্কিটসহ হালিমকে আটক করা হয়।