ঝিনাইদহে সংঘর্ষে আহত ১৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। গতকাল শনিবার সদর উপজেলার রূপদাহ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের আবদুর রশিদ ও আমিরুল ইসলামের মধ্যে জমি নিয়ে মামলা রয়েছে। ওই মামলায় সাক্ষ্য দেওয়াকে কেন্দ্র করে গতকাল দুপুরে কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।