ঝিনাইদহে সংঘর্ষে শিবির কর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮-দলীয় জোটের ডাকা অবরোধে ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ ছাত্রশিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের প্রধান বাসস্ট্যান্ডের কাছে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এতে ইসরাইল হোসেন (২৪) নামের একজন নিহত হয়েছেন।

ইসরাইল শিবিরের কর্মী বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র। তাঁর বাড়ি কোটচাঁদপুর উপজেলার হরিনদিয়া গ্রামে। তাঁর বাবার নাম শহীদুল ইসলাম।

কোটচাঁদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।