ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের শৈলকূপার দুধস্বর এলাকায় ট্রাকের ধাক্কায় টেম্পুর চারজন নিহত হয়েছেন। এঁরা হলেন আমুল হোসেন (৩৪) , শফিক আহমেদ (৩২), রেজাউল ইসলাম (৪০), মজিবর রহমান (৪০)।
এ ঘটনায় আহত চারজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা পান ব্যবসা করেন। তাঁদের সবার বাড়ি শৈলকূপার কানাপুকুরিয়ার গ্রামে।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাশেম প্রথম আলোকে জানান, আজ ভোর ছয়টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহসড়কের দুধস্বর এলাকায় পানবোঝাই করা টেম্পুটিকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থালে চার জন মারা যান।
টেম্পুটি পান নিয়ে কুষ্টিয়ার শেখপাড়া বাজার থেকে ঝিনাইদহের সদর উপজেলার ডাকবাংলা বাজারের দিকে যাচ্ছিল।
ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।