ঝিনাইদহে সন্ত্রাসীদের বোমা হামলায় ইউপি সদস্য গুরুতর আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহে সন্ত্রাসীদের বোমা হামলায় আবু তালেব নামের এক ইউপি সদস্য আহত হয়েছেন। গতকাল রাত সাড়ে আটটার দিকে সন্ত্রাসীরা তাঁর ওপর বোমা হামলা চালায়। আবু তালেব এ সময় তাঁর বাড়ির সামনে বসা ছিলেন। তাঁর বাড়ি সদর উপজেলার মামুনশিয়া গ্রামে।ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, সোমবার সন্ধ্যার পর সদর উপজেলার মধুহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবু তালেব স্থানীয় বাজার গোপালপুর থেকে বাড়ি ফেরেন। এরপর তিনি নিজ বাড়ির সামনে একটি বৈঠকখানায় বসে ছিলেন। এমন সময় রাত সাড়ে আটটার দিকে সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে একটি বোমা ছোড়ে। বোমার আঘাতে তাঁর শরীর ক্ষত-বিক্ষত হয়ে যায়। তাঁকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।