ঝিনাইদহে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করল আরেক সন্ত্রাসীকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের মধুহাটি গ্রামে সন্ত্রাসীরা লিটন হোসেন (২৬) নামের এক যুবককে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে।গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে সন্ত্রাসীরা গ্রামের একটি বাঁশবাগানের মধ্যে তাঁকে কুপিয়ে ফেলে রেখে যায়। নিহত লিটন ঝিনাইদহ সদর উপজেলার যাদবপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। লিটনও চরমপন্থী দলের সঙ্গে যুক্ত বলে পুলিশ দাবি করেছে।সদর উপজেলার বংকিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ বায়েজিদ মিয়া জানান, গতকাল বিকেল পাঁচটার সময় প্রতিপক্ষ একদল সন্ত্রাসী লিটনকে ধরে মধুহাটি গ্রামের একটি বাঁশবাগানে নিয়ে আসে। সন্ত্রাসীরা ওই বাগানের মধ্যে ফেলে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ও জবাই করে ফেলে রেখে যায়। লিটন ঘটনাস্থলেই মারা যান।বায়েজিদ মিয়া আরও বলেন, ‘লিটন নিজেও চরমপন্থী সন্ত্রাসী গ্রুপের সঙ্গে যুক্ত ছিল। সেও এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। এলাকায় সে সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিল।’