ঝিনাইদহে সাংবাদিকদের মিছিল, মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে সাংবাদিক জামাল উদ্দিনের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সোমবার ঝিনাইদহ প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন হয়েছে। এর আগে প্রেসক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঝিনাইদহ শহর প্রদক্ষিণ করে।মিছিল শেষে সাংবাদিকেরা শহরের পোস্ট অফিস মোড়ে মানববন্ধন করেন। এতে সাংবাদিকসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। মানববন্ধনের সময় বক্তব্য দেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক এম রায়হান, মানবাধিকার কর্মী আমিনুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি শফিক আকরাম, গণসংগীতশিল্পী আবদুস সালাম প্রমুখ।গত শুক্রবার রাতে যশোরের শার্শায় দৈনিক গ্রামের কাগজ-এর স্থানীয় প্রতিনিধি জামাল উদ্দিনকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।