ঝিনাইদহে সাবেক ইউপি সদস্যকে জবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের রাধানগর গ্রামে গত রোববার রাতে আবদুস সামাদ (৬৫) নামে এক সাবেক ইউনিয়ন পরিষদের সদস্যকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, গত রোববার রাত ১২টার দিকে দুজন লোক এসে আবদুস সামাদকে তাঁর বাড়ি থেকে ডেকে নিয়ে যান। তাঁরা তাঁকে বাড়ির পাশে একটি কলবাগানে নিয়ে উপর্যুপুরি কুপিয়ে ও জবাই করে হত্যা করে ফেলে রেখে যায়। পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে পুলিশ ধারণা করছে। ১৯৯৬ সালে চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির ক্যাডাররা আবদুস সামাদের ছেলে ইমরান হোসেন ঠাণ্ডুকে জবাই করে হত্যা করেছিল।