ঝিনাইদহে স্পেন প্রবাসীর বাসা থেকে ৯০ ভরি স্বর্ণালংকার চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ শহরের কাঞ্চনপুর ট্রাক টার্মিনাল পাড়ায় স্পেন প্রবাসী শাহিন ফেরদৌসের বাসায় দুর্ধর্ষ চুরি হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে বাড়ির গ্রিলের তালা ভেঙে ৯০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকাসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে চোরেরা। পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার শাহিন ফেরদৌসের বাসার সবাই শৈলকুপা উপজেলার গোলকনগর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে যান। শুক্রবার রাত আটটার দিকে তাঁরা ফিরে দেখতে পান বাসার গ্রিলের তালা ভাঙা। বাড়ির সব মালামাল তছনছ করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। ফেরদৌসের বোন আঞ্জুমান বানু জানান, বাড়ির ছাদের সিঁড়ি ঘরের তালা ভেঙে চোরের দল ঘরের ভেতরে ঢুকে এই কাণ্ড ঘটায়।