ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ শনিবার বিকেল চারটার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কে কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনির কলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, রূপসা পরিবহনের যাত্রীবাহী একটি বাস কুষ্টিয়া থেকে খুলনা যাচ্ছিল। মোবারকগঞ্জে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর কাত হয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার হাশেম আলী (৪০) ও বাসচালকের সহকারী মুন্সি মিয়ার (৫০) মৃত্যু হয়। এ সময় আরও ২০ জন আহত হন। এলাকাবাসী আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। নিহত হাশেমের বাড়ি কালীগঞ্জের একতারপুর গ্রামে। আর মুন্সি মিয়ার বাড়ি খুলনায়। লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে বলে তিনি জানান।