ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় কাভার্ড ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে দুজন।
আজ সোমবার ভোরে উপজেলার শ্রীরামপুরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ তথ্য জানিয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাসেম খান বলেন, প্রাথমিকভাবে হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।