ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জ ও হরিণাকুণ্ডুতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় গতকাল শুক্রবার যুবলীগের নেতাসহ দুজন নিহত হয়েছেন। স্থানীয় যুবলীগ নেতা নজরুল ইসলাম (৩৮) গতকাল বিকেলে মোটরসাইকেলে করে কালীগঞ্জ শহর থেকে গ্রামের বাড়ি নরদিহি যাওয়ার পথে শহরের বৈশাখী তেল পাম্পের পাশে সড়ক দুর্ঘটনায় আহত হন। পরে যশোর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ছাড়া গতকাল সকালে হরিণাকুণ্ডুতে পৃথক সড়ক দুর্ঘটনায় করম আলী (৩৫) নামে এক ব্যক্তি নিহত হন।