ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহত, আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ সদর উপজেলার দোকানঘর নামক স্থানে গতকাল রোববার সন্ধ্যায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে আফরোজা বেগম নামের এক শিক্ষিকা নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ১৫ জন।

আফরোজা বেগম শৈলকুপা উপজেলার হরিহারা গ্রামের সাইফুদ্দিনের স্ত্রী ও শৈলকুপা মহিলা ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপিকা ছিলেন।

ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই) প্রবীর কুমার জানান, খুলনা থেকে কুষ্টিয়াগামী গড়াই পরিবহনের একটি যাত্রীবাহী বাস দোকানঘর নামক স্থানে পৌঁছালে রাস্তার পাশ থেকে একটি মোটরসাইকেল রাস্তার ওপর উঠে যায়। এ সময় মোটরসাইকেলের আরোহীকে বাঁচাতে গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসে থাকা প্রায় ১৬ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।