ঝিনাইদহে হামলায় হত্যা মামলার আসামি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বরাট গ্রামে শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় কামাল হোসেন (৩৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
এ সময় আরও দুজন আহত হয়েছেন। কামাল হোসেন উপজেলার কৃষ্ণপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে মাজেদা খাতুন নামের এক নারীকে আটক করেছে।
গ্রামের কয়েকজন জানান, বরাট গ্রামের শহিদুল ইসলাম নামের এক ব্যক্তি গত বছর প্রতিপক্ষের হাতে খুন হন। ওই হত্যা মামলার ১ নম্বর আসামি কামাল হোসেন গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে বরাট গ্রামে শহিদুল হত্যা মামলার আরেক আসামি রেবা বিশ্বাসের বাড়িতে যান। এ সময় প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাঁদের ওপর হামলা করে। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে কামাল হোসেন, রেবা বিশ্বাস ও তাঁর ছেলে অরুণ বিশ্বাস গুরুতর আহত হন। কামালকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার দ্বিতীয় কর্মকর্তা মুনির হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাহারা রয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে মাজেদা খাতুন নামের এক নারীকে আটক করা হয়েছে।