ঝিনাইদহে ২৫টি আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাতের আঁধারে ২৫টি ফলবতী আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামে গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। গ্রামবাসী সূত্রে জানা গেছে, রোববার সকালে বাগানের মালিক শাহিদুর রহমানের ছেলে হাবিবুল্লাহ বাশার দেখতে পান, আমগাছগুলো এক-দুই ফুট উঁচুতে কাটা। সেগুলোতে তখনও আম ঝুলছিল।শাহিদুর প্রথম আলোকে জানান, বাড়ির আঙ্গিনায় তাঁর আমের বাগান। পাঁচ বছর আগে ১৫ কাঠা জমিতে গড়ে তোলেন এই বাগান। এতে ৭৫টি গাছ রোপণের পর তিনটি গাছ মারা যায়। দীর্ঘ পরিচর্যায় এ বছরই গাছগুলোতে ফল ধরে। কিন্তু এগুলো রাতের আঁধারে কে বা কারা কেটে রেখে যায়। শাহিদুর আরও জানান, এর আগে টানা ছয় বছর বিষ দিয়ে তাঁর পুকুরের মাছ কে বা কারা মেরে ফেলে। এ ছাড়াও তাঁর লেবুবাগান কেটে দেওয়া হয়। নষ্ট করা হয় গাছের কাঁঠাল ।