প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের সদর উপজেলার কৃষিশ্রমিক আসাদুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্য নিয়ে আসাদুল হত্যাকাণ্ডে ব্যবহূত একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করে র্যাব। উদ্ধার করা হয় একটি বিদেশি রিভলবার ও তিনটি গুলি।আটক ব্যক্তিরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল গ্রামের তারিকুল ইসলাম ওরফে তারিফ (২৫), একই উপজেলার পূর্ব তেঁতুলবাড়িয়া ইসহাক আলী জোয়ার্দ্দার (৪০) ও আসমত আলী ওরফে সাগর জোয়ার্দ্দার (৩৫)। র্যাবের সদস্যরা গতকাল শুক্রবার সকালে তারিফকে সাংবাদিকদের সামনে হাজির করেন। তারিফ বলেন, ‘আসাদুল সামাজিকভাবে আমার প্রতিপক্ষ হয়ে উঠছিল। আমার সব কর্মকাণ্ডে বাধা দিত। এ কারণে তাকে হত্যা করা হয়েছে।’