ঝিনাইদহের মুক্তিযোদ্ধা আমজাদকে বেতন দেওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে ঝিনাইদহের সদর উপজেলার মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের জয় হয়েছে। জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের এক কর্মকর্তা তাঁর পদোন্নতি-প্রক্রিয়া সঠিক হয়নি বলে তাঁর বেতনের টাকা আটকে দেন। এ ব্যাপারে মামলা করলে আদালত তাঁর আটকে রাখা বেতনের টাকা তাঁকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন।সদর উপজেলার নাটাবাড়িয়া গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কার্যালয়ে স্বাস্থ্যসহকারী হিসেবে কর্মরত আছেন।আমজাদ হোসেন অভিযোগ করেন, ২০০৮ সালের নভেম্বর মাসে তাঁর একটি টাইম স্কেল পাওনা হয়। ওই টাইম স্কেলের টাকা তুলতে গেলে ১০ হাজার টাকা দাবি করেন হিসাবরক্ষণ কার্যালয়ের কর্মকর্তা মৃগেন্দ্রনাথ সাহা। এই টাকা না দেওয়ায় পদোন্নতি নিয়ে প্রশ্ন তুলে নভেম্বর মাস থেকে তাঁর বেতন আটকে দেওয়া হয়। এ বিষয়ে গত বছরের ১২ আগস্ট প্রথম আলোতে ‘ঘুষ না দেওয়ায় মুক্তিযোদ্ধা আমজাদ বেতন পাচ্ছেন না!’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। মৃগেন্দ্রনাথ সাহা ঘুষ দাবির কথা অস্বীকার করেছেন।