ঝিনুকমালার বৃক্ষরোপণ কর্মসূচি
জাতীয় শিশু-কিশোর সংগঠন কক্সবাজার ঝিনুকমালা খেলাঘর আসরের উদ্যোগে ৭ আগস্ট থেকে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। জেলা শিল্পকলা একাডেমীর আঙিনায় গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রুহুল আমিন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা এম সিরাজুল ইসলাম, পৌর কাউন্সিলর রাজবিহারী দাশ, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক বিশ্বজিত পাল, সংগঠনের সভাপতি সুবিমল পাল, সাধারণ সম্পাদক দীপক শর্মা, ঝিনুকমালা প্রশিক্ষণ একাডেমির পরিচালক চন্দন কান্তি দাশ, প্রথম আলো বন্ধুসভা জেলা শাখার আহ্বায়ক কাজী মিজানুর রহমান প্রমুখ। জেলা প্রশাসক বলেন, পৃথিবীর বয়স যত বেশি হচ্ছে, তত ধূসর হচ্ছে। উষ্ণতায় বরফ গলছে, হচ্ছে জলবায়ু পরিবর্তন। ক্রমান্বয়ে প্রাণের অস্তিত্ব টিকে থাকা ও বসবাস ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এ অবস্থা থেকে রক্ষা পেতে হলে পৃথিবীতে সবুজায়ন করতে হবে।