পুকুরে ডুবল বাড়ি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার কেরানীগঞ্জের শুভাড্যার পশ্চিমপাড়ার মসজিদ রোডের পাশে পুকুরের মধ্যে চারতলা ভবন তৈরি করা হচ্ছিল। গতকাল সোমবার রাত পৌনে নয়টার দিকে নির্মাণীধীন ভবনটি পাশের একটি দোতলা টিনের বাড়ির ওপর হেলে পড়ে। পরে আস্তে আস্তে তা পানিতে ডুবে যায়। আজ সকালে (৭ জুলাই, ২০১৫) তোলা তিনটি ছবি এখানে দেওয়া হলো।

চারতলা নির্মাণাধীন বাড়িটির নিচের মাটি দেবে গিয়ে হেলে পড়ে।

গতকাল রাতেই বাড়িতে বসবাসকারীরা সরে পড়েন। সারা রাতে আস্তে আস্তে বাড়িটি পানিতে ডুবতে থাকে।

ঝুঁকিপূর্ণ অবস্থায় বাস করছেন পুকুরের অন্যান্য বাড়ির বাসিন্দারা। আজ সকালে হেলে পড়া চারতলা ভবনের ছবি।