ঝিলের পানিতে গাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঙ্গলবার রাতে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে হাতিরঝিলের লেকে ছিটকে পড়ে l প্রথম আলো
মঙ্গলবার রাতে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে হাতিরঝিলের লেকে ছিটকে পড়ে l প্রথম আলো

একটি ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গত মঙ্গলবার রাতে হাতিরঝিলের পানিতে পড়ে যায়। এতে গাড়িচালক আহত হয়েছেন। চালক আরিফ মোহাম্মদ বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে পড়েন। গাড়িটি তাঁর বাবার।
রামপুরা থানার পুলিশ জানায়, মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে আরিফ মোহাম্মদ নামে এক যুবক গাড়িটি চালাচ্ছিলেন। হাতিরঝিলের রামপুরা অংশে মহানগর সেতুর কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ঝিলে পড়ে যায়। এতে গাড়িচালক আরিফ গাড়ি থেকে বেরিয়ে ওপরে উঠে আসেন। আরিফ সামান্য আহত হন। খবর পেয়ে রামপুরা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু রেকার ও ক্রেন দিয়ে চেষ্টা চালিয়েও রাতে গাড়িটি ওপরে তুলতে পারেনি পুলিশ। পরে গতকাল বুধবার সেটি তোলা হয়। গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা বলেন, আরিফের বাবা গাড়িটির মালিক বলে জানা গেছে। এ ঘটনায় কোনো মামলা হয়নি। তবে গাড়িটি পড়ে যাওয়ার কারণ খুঁজছে পুলিশ।