ঝুঁকি নিয়ে চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনসাধারণের চলাচলে সুবিধার জন্য সাঁকোর পাটাতনে লোহার পাত (প্লেনশিট) বিছানোর অল্প কিছুদিনের মধ্যেই তা বিপজ্জনক হয়ে উঠেছে। রংপুরের হারাগাছের একতা বাজার এলাকার এই সাঁকোর ওপর দিয়ে মানুষ এখন ঝুঁকি নিয়ে চলাচল করছে।কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের পশ্চিম প্রান্তে বকুলতলা গ্রাম। পূর্ব প্রান্তে একতা বাজার, নাজিরদহ, খলাইয়ঘাট, হরিণচড়া ও রাজপুর গ্রাম। এসব গ্রামে প্রায় ২০ হাজার মানুষের বাস। মাঝখানে ছোট্ট খালের মতো মরা তিস্তা নদী। যাতায়াতের সুবিধার জন্য নদীর ওপর স্থানীয় জনগণ ২০০২ সালে নির্মাণ করে বাঁশের একটি সাঁকো।সরেজমিনে গিয়ে জানা গেছে, নির্মাণের পর থেকে এলাকার লোকজনই বিভিন্ন সময়ে এটি সংস্কার করে আসছে। ২০০৭ সালে হারাগাছ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল হোসেন ব্যক্তিগত উদ্যোগে জনসাধারণের চলাচলের সুবিধার জন্য সাঁকোর পাটাতনে প্লেনশিট বিছিয়ে দেন। কিন্তু এসব প্লেনশিট এখন এবড়োখেবড়ো হয়ে পড়েছে। ইতিমধ্যে এই প্লেনশিটে অনেকের পা কেটেছে।কাউনিয়া উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম বলেন, ‘সেতুর এই দুরবস্থার খবর আমি শুনেছি।’ বিষয়টি তিনি দেখবেন বলে জানান।