ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার!
রাজধানীর বাংলামোটর সিগন্যালের কাছে ফুটওভার ব্রিজ রয়েছে। কিন্তু অনেকে এটা ব্যবহার না করে ঝুঁকি নিয়ে সড়ক বিভাজনের কাঁটাতার ডিঙিয়ে সড়ক পার হন। এভাবে ঝুঁকি নিয়ে রাস্তা পার হওয়ায় যেকোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা।
গতকাল বুধবার বাংলামোটর সিগন্যালের পাশে সড়ক বিভাজনের কাঁটাতার ডিঙিয়ে রাস্তা পার হচ্ছিলেন একজন পথচারী। তাড়াহুড়া করে রাস্তা পার হতে গিয়ে হঠাৎ তাঁর পায়ের স্যান্ডেল খুলে যায়। দ্রুত গতিতে গাড়ি আসছে দেখে কোনো রকম দৌড়ে রাস্তা পার হন তিনি।
ওই পথচারীটিকে জিজ্ঞেস করা হলো, ‘ফুটওভার ব্রিজ থাকার পরও কেন এভাবে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হলেন? উত্তরে তিনি বললেন, ‘ভাই এখন বুঝতে পারছি, ভুল হয়ে গেছে।’

কাঁটাতার টপকে সড়ক ভিজাজন পার হচ্ছেন পথচারী।

রাস্তা পার হওয়ার অপেক্ষায় তিনি।

সুযোগ পেয়েই দিলেন দৌড়। কিন্তু এক পায়ের স্যান্ডেল খুলে গেল।

দ্রুত গতিতে গাড়ি আসছে দেখে কোনো রকম রাস্তা পার হলেন তিনি।

ফেলা আসা স্যান্ডেলটি আনার অপেক্ষায় পথচারী।

স্যান্ডেল আনতে আবার দৌড়ান তিনি।

ঝুঁকির মধ্যেই স্যান্ডেলটি তুলে নিচ্ছেন তিনি।

স্যান্ডেলটি তুলতে তুলতে গাড়ির অবস্থান দেখে নিচ্ছেন।

স্যান্ডেল নিয়ে আবার দৌড়ে রাস্তা পার হচ্ছেন পথচারী।