ঝুঁকিপূর্ণ কেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলা পরিষদ নির্বাচনে ৯০টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৮টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। শেরপুর থানার এসআই আবু জাররা বলেন, তাঁরা প্রতিটি কেন্দ্রের দূরত্ব, দুর্গম এলাকা, প্রার্থীর নিকটতম কেন্দ্র ও কেন্দ্রের ভোটার সংখ্যার দিক বিবেচনা করে তালিকা প্রস্তুত করেছেন। থানার ওসি আলী আহমেদ হাশমী বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আইন প্রয়োগকারী সংস্থার বিশেষ নিরাপত্তাব্যবস্থা থাকবে।  শেরপুর (বগুড়া) প্রতিনিধি