ঝুঁকিপূর্ণ কেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডিমলা, জলঢাকা ও সৈয়দপুর উপজেলার নির্বাচন কাল বুধবার। জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক খন্দকার আবদুর রশিদ জানান, তিন উপজেলার মোট ২২৭টি ভোটকেন্দ্রের মধ্যে ১৬২টিকে ঝুঁকিপূর্ণ এবং ৬৫টিকে সাধারণ ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ডিমলায় ৪০টি, জলঢাকায় ৬০টি ও সৈয়দপুর উপজেলায় ৬২টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে।  নীলফামারী প্রতিনিধি