ঝুঁকিপূর্ণ কেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৮টিকে ‘গুরুত্বপূর্ণ’ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া ২৯টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। পুলিশ ও নির্বাচন কার্যালয় সূত্র জানায়, বক্তারপুর ইউনিয়নে পাঁচটি ঝুঁকিপূর্ণ ও দুটি অধিক ঝুঁকিপূর্ণ। বাহাদুরসাদীতে ঝুঁকিপূর্ণ দুটি, অধিক ঝুঁকিপূর্ণ ছয়টি। মুক্তারপুরে ঝুঁকিপূর্ণ চারটি ও অধিক ঝুঁকিপূর্ণ একটি। তুমুলিয়ায় ঝুঁকিপূর্ণ তিনটি, অধিক ঝুঁকিপূর্ণ দুটি। জামালপুরে ঝুঁকিপূর্ণ একটি ও অধিক ঝুঁকিপূর্ণ ছয়টি। নাগরীতে ঝুঁকিপূর্ণ চারটি, অধিক ঝুঁকিপূর্ণ সাতটি। জাঙ্গালিয়ায় ঝুঁকিপূর্ণ একটি ও অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র পাঁচটি। কালীগঞ্জ থানার ওসি আলম চাঁদ বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।